বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

হাজারীবাগ থেকে দুদকের ভুয়া দুই কর্মকর্তা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার হাজারীবাগ থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দেয়া দুই প্রতারককে আটক করেছে র‌্যাব।

গতকাল শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানীর হাজারীবাগ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-আনিসুর রহমান বাবু (৩৬) ও ইয়াসির(২৪)। তারা দীর্ঘদিন ধরে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির মামলার ভয় দেখিয়ে প্রতারণা করে আসছিলেন।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মু. মহিউদ্দিন ফারুকী বলেন, আটকৃতরা দুদক এর উর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির মামলার ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।

সেসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ হিসাবসহ ২২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। আজ বেলা ১১টায় কারওয়ানবাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আটকৃতদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ