শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

নওয়াজ শরিফ আবারও হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে কারাগার থেকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্নীতির দায়ে সাত বছর সাজা পাওয়া নওয়াজকে গতকাল শনিবার হাসপাতালে নেয়া হয়।

জানা যায়, লাহোরের কোট লাখপাত কারাগার থেকে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নওয়াজকে। সেখানে তার মেডিকেল চেকআপ করা হচ্ছে।

লাহোরের একজন শীর্ষ সরকারি কর্মকর্তা বলেছেন, নওয়াজ শরিফকে জেল থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার বাবাকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজ।

চিকিৎসকদের ছয় সদস্যের একটি টিমের পরামর্শেই নওয়াজ শরিফকে হাসপাতালে পাঠানো হয়েছে। নওয়াজের বেশ কিছু শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে বলে জানায় হাসপাতাল।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসেও অসুস্থতার কারণে নওয়াজকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুর্নীতির অভিযোগে কারাভোগ করছেন এই সাবেক প্রধানমন্ত্রী। যদিও তিনি তার বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ