বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

সংরক্ষিত নারী আসনে ভোট ৪ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ভোট অনুষ্ঠিত হবে আগামী ৪ মার্চ।

আজ রোববার নির্বাচন কমিশনের (ইসি) ৪৫তম সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ কথা জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

ইসি সচিব হেলালুদ্দীন জানান, ৪ মার্চ সংরক্ষিত মহিলা আসনের ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিল ১১ ফেব্রুয়ারি, যাচাই ১২ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ১৬ ফেব্রুয়ারি।

হেলালুদ্দীন আহমদ জানান, সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ ৪৩, জাতীয় পার্টি চার, বিএনপি এক, ওয়ার্কার্স পার্টি এক ও অন্যান্যদের মধ্যে স্বতন্ত্র তিনটি আসনের বিপরীতে একটি আসনে প্রার্থী দিতে পারবে বলেও জানা যায়।

তিনি আরো বলেন, ‘বিএনপি শপথ নেয়ার পরে তারা প্রাথী দিতে পারবে। তার আগে সেই আসনটি স্থগিত থাকবে।’

উল্লেখ্য, আসন বণ্টন বিদ্যমান আইন অনুযায়ী সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি। তাদের জন্য কোনো নির্ধারিত নির্বাচনী এলাকা নেই। এ ক্ষেত্রে দল বা জোটের প্রাপ্ত আসনের ভিত্তিতে মহিলা আসন বণ্টিত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ