বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

কোটা সংস্কার নেতা মামুনের ওপর ‘ছাত্রলীগের’ হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি চাকরির কোটা সংস্কার আন্দোলনকারীদের শীর্ষ নেতা হাসান আল মামুন ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন বলে  জানা গেছে।

আজ সেমাবার দুপুর ১২ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

হাসান আল মামুন আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটকেন্দ্র হলের বাইরে করার দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘিরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, আমি লাইব্রেরিতে পড়ছিলাম। এমন সময় শুনি, কেউ একজন ‘বাঁচাও’, ‘বাঁচাও’ বলে চিৎকার করছে। পরে সেখানে গিয়ে দেখি কোটা সংস্কার আন্দোলনের নেতা মামুন আহত অবস্থায় পড়ে আছে।

মামুন জানান, ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্র হলের বাইরে করার দাবিতে আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ছিল। সবাই একসঙ্গে যাওয়ার কথা ছিল।

আমি আগে চলে আসায় গ্রন্থাগারের সামনে অপেক্ষা করছিলাম। হঠাৎ করেই এমন সময় সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাইসুল ইসলামের নেতৃত্বে ২০-২৫ জনআমার ওপর হামলা করে বলে অভিযোগ করেন মামুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ