বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

রাজধানীতে দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ভাটারা ও মৌচাকে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাত ও সকালে এ দুটি দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে ভাটারা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে উঠে গেলে দুইজন নিহত হন।

মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে কোকা-কোলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) শিহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন চা দোকানদার শাহীন (৪২) ও ওই এলাকার একটি ভবনের নৈশপ্রহরী কবির হোসেন (৪৫)। শাহীনের গ্রামের বাড়ি পিরোজপুর জেলায় এবং কবিরের বাড়ি বাগেরহাট জেলায়।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, রাজধানীর মালিবাগ-মৌচাক সড়কে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক নারীর মৃত্যু হয়েছে।

আজ ভোরে এক ব্যক্তি ওই নারীকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই বাচ্চু মিয়া জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ