শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান

এবার রোহিঙ্গাদের সঙ্গে বৌদ্ধদের তাড়াচ্ছে মিয়ানমার, রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার প্রায় দুই বছর পার হতে চললেও এখনো রোহিঙ্গাদের বাংলাদেশে আসা থামছে না। মাঝে বেশ কয়েকদিন ধীরগতির পর আবার নতুন করে বাংলাদেশে অভিমুখে ঢল নেমেছে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের। তবে এবার রোহিঙ্গাদের পাশাপাশি সাধারণ বৌদ্ধ ও উপজাতিদের তাড়িয়ে দিচ্ছে মিয়ানমার; যাদের অনেকে ইতোমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে এবং বেশিরভাগকেই সীমান্ত থেকে আবার ফেরত পাঠিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষীরা।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে করা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এম দেলোয়ার হোসেন মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন ও কে তলব করে  এ বিষয়ে উদ্বেগ জানান এবং নতুন করে লোক আসার তীব্র প্রতিবাদ করে একটি নোট ভার্বাল হস্তান্তর করেন।

একটি সূত্র জানায়, মিয়ানমারের রাষ্ট্রদূতকে বলা হয়, নতুন করে পরিকল্পিতভাবে রাখাইনকে অস্থিতিশীল করে দলে দলে বৌদ্ধ এবং উপজাতিদের বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। এমন পরিকল্পিত ষড়যন্ত্র বন্ধ করতে এখনই ব্যবস্থা নিতে হবে মিয়ানমারকে।

নোট ভার্বালের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘মিয়ানমারের উল্লেখযোগ্য সংখ্যক অমুসলিম যেমন বৌদ্ধ, খুমিন ও অন্য উপজাতীয় মানুষ বাংলাদেশে প্রবেশ করেছে। আরও কিছু লোক এখন সীমান্তে অবস্থান করছে বাংলাদেশে প্রবেশের জন্য। অমুসলিম যারা সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকছে, তারা ক্যাম্পে না গিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছে। এসব নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।’

রোহিঙ্গা সঙ্কটের সূচনা হয় ২০১৭ সালের ২৫ অগাস্ট। সেই দিন রাতে রাখাইনে নিরাপত্তা বাহিনীর বেশ কিছু স্থাপনায় ‘বিদ্রোহীদের’ হামলার পর রোহিঙ্গাদের গ্রামে গ্রামে শুরু হয় অভিযান। সেই সঙ্গে শুরু হয় বাংলাদেশ সীমান্তের দিকে রোহিঙ্গাদের ঢল।

রাখাইনে দুই বছর আগে সেনা অভিযান শুরু হলে নিপীড়নের মুখে ৭ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তারও আগে থেকে ৪ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে।

কেপি