বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জেলে খালেদার একবছর: নিয়ম মেনেই চলেন; পড়েন নামাজও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে কারাগারে একবছর পার করলেন দেশের দুই প্রধান নেত্রীর একজন খালেদা জিয়া।

গত বছরের ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসনকে ৫ বছরের সাজা দেওয়া হয়। ওই দিন থেকে তিনি রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরোনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ কারাগারে আছেন।

কারা সূত্র বলছে, জেলকোড অনুযায়ী আগের মতো খালেদা জিয়াকে সব সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। সার্বক্ষণিক তার শারীরিক অবস্থার দিকেও নজর রাখা হয়েছে। তবে বিএনপি সূত্রের দাবি, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কারা কর্মকর্তা জানান, কারাগারের সব নিয়মই মেনে চলেন খালেদা জিয়া। শেষ রাতের দিকে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পর্যন্ত জেগে থাকেন। ফজরের নামাজ সেরে ঘুমান। দুপুরে খাবার খেয়ে জোহরের নামাজের পর নিয়মিত অজিফা পড়েন তিনি। এরপর যথারীতি আছর ও মাগরিবের নামাজ পড়েন। এশার নামাজ পড়ে রাতের খাবার খেয়ে ৯টার দিকে ঘুমাতে যান।

এ সূত্র আরও জানায়, সকালে ঘুম থেকে উঠে নাশতা করে ঘণ্টাখানেক সময় নিয়ে গোসল করেন। বিকালে কিছু সময় ডে-কেয়ার সেন্টারের বারান্দায় পায়চারি করেন। সেখানে থাকা একটি চেয়ারে বসেও সন্ধ্যা পর্যন্ত সময় কাটে তার।

নির্ভরযোগ্য এ সূত্রের ভাষ্য, বিশেষ বন্দি হিসেবে কারাগারে সংবাদপত্র পান সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া; পড়ার জন্য পান বই। এ ছাড়া, তার কক্ষে একটি টেলিভিশনও রয়েছে।

তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘খালেদা জিয়ার শরীরের অবস্থা আগের চেয়ে অনেক খারাপ। একেবারেই হাঁটতে পারেন না তিনি। তার দুই হাতেই ব্যথা।’

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের পর খালেদা জিয়াই প্রথম সরকার প্রধান, যাকে দুর্নীতির দায়ে দণ্ড নিয়ে কারাগারে যেতে হয়; যদিও বিএনপির অভিযোগ, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলায় এই রায় ‘সাজানো’।

জিয়া এতিমখানা ট্রাস্টের দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে করা দুদকের এই মামলায় ঢাকার জজ আদালত ৫ বছর কারাদণ্ড দেন বিএনপি চেয়ারপারসন খালেদাকে। এ মামলায় হাইকোর্টের আপিলে সাজা বাড়ে তার। গত বছরের ৩০ অক্টোবর তাকে ১০ বছর কারাদণ্ড দেন আদালত।

গত বছরের ৮ ফেব্রুয়ারি বকশীবাজারে বিশেষ এজলাসে বসে বিচারক রায় দেওয়ার পর সেদিনই খালেদা জিà§