শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

আসামের ৪০ লাখ মুসলিম ‘অনুপ্রবেশকারীদের’ থাকতে দেয়া হবে না: মোদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোন অনুপ্রবেশকারীদের আসামে থাকতে দেয়া হবে না বলে ঘোষনণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরন্দ্রে মোদী।

আজ শনিবার আসামের চাংসারিতে বিজেপির জনসভায় মোদী বলেন, ‘অনুপ্রবেশকারীদের জায়গা আসামে হবে না, এমনকি ভারতেও হবে না।

২০১৮ সালের জুলাইয়ে আসামে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন বা নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশিত হয়। তাতে দেখা যায় প্রায় ৪০ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে।

যাদের বেশিরভাগই বাংলাভাষী মুসলিম। তাদের অবৈধ বাংলাদেশি হিসেবে দেখাতে চায় বিজেপি।

মোদীর অভিযোগ, আসাম চুক্তির বাস্তবায়ন যারা করেনি তারা আসামিদের সঙ্গে প্রতারণা করেছে এবং দেশকে ধ্বংস করেছে।

তারাই নাগরিকত্ব বিল নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। তার দাবি, কেবল তার সরকারই উত্তর-পূর্বাঞ্চলের মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করে চলেছে।

মোদি বলেন, ‘বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আগে একই দেশ ছিলো। দেশভাগের সময় কিছু হিন্দু, খ্রীষ্টান, বৌদ্ধ নাগরিক ভারতে না গিয়ে এসব দেশে থেকে যান।

পরে নির্যাতনের মুখে তারা আবার নিজ দেশ ছেড়ে ভারতে আসতে বাধ্য হন। সংখ্যালঘুরা এখন বুঝতে পেরেছে একমাত্র ভারতেই তারা স্বাধীনভাবে চলতে পারেন।’

আসাম ছাড়াও উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ ও ত্রিপুরায় সভা করছেন ভারতীয় প্রধানমন্ত্রী। এসব জনসভায় বিতর্কিত নাগরিক বিলের পক্ষে কথা বলেন তিনি।

নাগরিক বিলে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অমুসলিমদের নাগরিকত্ব দেয়া হবে। সম্প্রতি ত্রিপুরা ও মেঘালয়ে বিলটির বিপক্ষে বড় ধরনের বিক্ষোভ করেছে স্থানীয়রা।

-আরএইচ

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ