শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

চার বা তার বেশি সন্তান থাকলেই কর মওকুফ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাঙ্গেরির সরকার ইউরোপের অন্য দেশগুলোর মতো জনসংখ্যা নিয়ে ব্যাপক চিন্তিত। গোটা ইউরোপ জনসংখ্যা বাড়ানোর উদ্যোগে বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে আসছে।

সে উদ্যোগে হাঙ্গেরির সরকারও উদ্বেগে আছেন। প্রতিবছর দেশটির ৩২ হাজার করে জনসংখ্যা কমছে। দেশটির জন্মহার অন্য যেকোনো ইউরোপীয় দেশের জন্মহারের তুলনায় অনেক কম বলে জানিয়েছে বিবিসি।

জনসংখ্যা বাড়াতে অভিনব এক উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। চার বা তার বেশি সন্তান থাকলেই ওই নারীরা পাবেন করমুক্ত সুবিধা। গত রোববার জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।

তিনি বলেন, অভিবাসীদের ওপর হাঙ্গেরির ভবিষ্যৎ যেন নির্ভর না করে, এটা এর একটি উপায়। ডানপন্থী সরকার বরাবরই মুসলিম অভিবাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছেন বলেও জানা যায়। সূত্র: বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ