শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকাবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

নয়াদিল্লিতে আগুনে নিহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের নয়াদিল্লিতে একটি বিলাসবহুল হোটেলে আগুন লেগে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।

আজ মঙ্গলবার ভোর চারটার দিকে করোল বাগের হোটেল অর্পিত প্যালেসে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২৬টি গাড়ি ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করেছেন। সকাল ৭টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশের বরাতে বলা হয়েছে, শ্বাসরোধ হয়েই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশুসহ নারীও রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, পাঁচতলা বিল্ডিং থেকে আগুন ও ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়েছে। সকাল ৭টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। অন্তত ২৫ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

-এটি