শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

এক সাথে আপন ছয় ভাইয়ের মৃত্যুদণ্ড ইরাকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একই পরিবারের ছয় ভাইকে এক সাথে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ইরাকের একটি আদালত।

আইএসের সাথে জড়িত থাকা এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অভিযোগে তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেয়া হয়। ইরাকের উত্তরাঞ্চলীয় নাইনভেহ অপরধ আদালত আজ বুধবার এ রায় দেয়।

বিবৃতিতে আরো জানানো হয়েছে, বেশ কিছু নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিককে হত্যা করে ইরাকের মসুল নগরীর দক্ষিণ দিকে গণকবর দেয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে ওই ছয় ভাইয়ের বিরুদ্ধে।

এছাড়া নাইনভেহ প্রদেশের হামাম আর আলিল এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা ও তাদের অবস্থান স্থলে বিস্ফোরক দ্রব্য রাখার অভিযোগও প্রমাণিত হয়েছে।

এক সাথে ছয় ভাইকে মৃত্যুদণ্ড দেয়ার এমন ঘটনা বিশ্বে বিরল। ওই ছয় ভাই আইএসের সাথে ছড়িত ছিলো বেশ কিছু দিন। তবে তারা কিভাবে গ্রেফতার হয়েছে বা কবে গ্রেফতার হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি ইরাকি বিচার বিভাগের বিবৃতিতে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ