রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

‘জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় মুসলিমদের দায়ী করা দুঃখজনক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে এক হামলায় ৪৯ জন সিআরপিএফ সদস্য নিহত হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

এ ঘটনায় মুসলিমদের দায়ী করে দেশটির ওই অঞ্চলে মুসলমানদের ওপর হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। যাকে অন্যায় হিসেবে উল্লেখ করে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, এ ঘটনায় মুসলমানরা কোনোভাবেই জড়িত নয়।

ওমর আবদুল্লাহ এ বিষয়ে তিব্র নিন্দা জানিয়ে টুইট করেন। বলেন, ৪৯ সিআরপিএফ সদস্যদের হত্যায় কোনো কাশ্মীরি বা মুসলমান জড়িত নয়। তাদের উপর দোষ চাপানো খুবই দুঃখজনক।

তিনি ভারত সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতিগত (কাশ্মীরি) বা ধর্ম (মুসলমানদের) কারণে নির্দোষ মানুষের ওপর আক্রমণ করা হয়েছে। গতকালের ঘটনায় তাদের ছাড় দিয়ে সম্মান করার কোনো উপায় নেই।

তিনি বলেন, আমি রাজনৈতিক নেতা ও সুশীল সমাজরে কাছে আশা করছি ঠাণ্ডা মাথায় ঘটনা মোকাবেলা করার জন্য।

তিনি বলেন, জম্মুর কাশ্মীরি বা মুসলমানরা গতকালকে সিএরপিএফ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলা করেনি। এই হিংস্রতাকে সুবিধাজনক হাতিয়ার হিসেবে কিছুলোক দোষ চাপিয়ে দিচ্ছে।

গতকাল বৃহস্পতিবার সিআরপিএফ সদস্যদের বহন করা দুটি গাড়িতে জঙ্গিদের বোমা বিস্ফোরণে জওয়ানরা নিহত হয়। জওয়ানদের একটি বাসের মাধ্যমে অন্যটির বিস্ফোরণ ঘটে। ওই বাসটিতে ৫৪ ব্যাটালিয়ন সিআরপিএফ জওয়ানরা ছিল।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ