শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকাবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

কবি আল মাহমুদের জানাজা সম্পন্ন; দাফন ব্রাহ্মণবাড়িয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বায়তুল মোকাররমে বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা কবি আল মাহমুদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) বাদ জোহর তার দ্বিতীয় জানাজা হয়। এর আগে দুপুর পৌনে ১টায় আল মাহমুদের প্রথম জানাজা সম্পন্ন হয় জাতীয় প্রেসক্লাবে।

বায়তুল মোকাররমে তার জানাজায় হাজারও মানুষ অংশ নেন। প্রিয় কবি আল মাহমুদকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ছুটে আসে হাজারও ভক্ত।

এর আগে প্রেস ক্লাবে ১ম জানাজায় লেখক সাংবাদিক ও সম্পাদকসহ বুদ্ধিজীবিগণ অংশ নেন।

কবি আল মাহমুদকে কবর দেয়া হবে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার মৌরাইলে। রাজধানীর মগবাজারের বাসা হয়ে তারপর মরদেহ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা হবেন স্বজনরা।

সেখানে রোববার (১৭ ফেব্রুয়ারি) তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

আরআর