শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

নাইজেরিয়ায় প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ায়প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন স্থগিত করা হয়েছে। দেশটিতে আজ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিবিসির খবরে বলা হয়, শনিবার ( ১৬ ফেব্রুয়ারি) দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিলো। কিন্তু নির্বাচন শুরু হবার মাত্র পাঁচ ঘণ্টা আগে দেশটির স্বাধীন নির্বাচন কমিশন (ইন্ডিপেন্ডেন্ট ইলেক্টোরাল কমিশন-আইএনইসি) ভোটগ্রহণ স্থগিতের ঘোষণা দেয়।

কমিশনের চেয়ারম্যান মাহমুদ ইয়াকুব বলেন, ‘স্বাধীন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য’ নির্বাচন পরিচালনা, নির্বাচনের ‘কার্যকর পরিকল্পনা’ এবং ‘সতর্কতামূলক পর্যালোচনা’র লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে নির্বাচন কমিশনের সদর দফতরে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কমিশন চেয়ারম্যান জানান, আগামী ২৩ ফেব্রুয়ারি এ ভোট অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পন্ন করার জন্য কমিশনকে সময় দিতে এবং নির্বাচন ক্রুটিমুক্ত করতে এ বিলম্বের প্রয়োজন ছিলো। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানাননি তিনি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ