শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকাবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে কারখানায় গোলাগুলি, নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ইলিনইস শহরে শুক্রবার দুপুরে এক বন্দুকধারীর গুলিতে এক কারখানার ৫ শ্রমিক নিহত হয়েছে।

খবর পেয়ে পুলিশ গিয়ে গ্যারি মার্টিন (৪৫) নামে ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর সিএনএনের।

এসময় ওই বন্দুকধারীর গুলিতে ৬ পুলিশ সদস্য গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার বেলা দেড়টার দিকে হেনরি প্রাত কোম্পানিতে ওই গোলাগুলির ঘটনা ঘটে।

জন প্রোবস্ট নামে নামে প্রতিষ্ঠানটির এক কর্মচারী সাংবাদিকদের জানান, নিজের পিস্তল দিয়ে সহকর্মীদের নির্বিচারে গুলি করতে থাকে একই প্রতিষ্ঠানের ওই কর্মী।

খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসলে ওই কর্মী তাদের ওপরও গুলি চালায়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে ওই বন্দুকধারী নিহত হয়।

আরআর