রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

আমিরাতের সঙ্গে চারটি সমঝোতা স্মারক সই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবুধাবি সফরের প্রথম দিনে দুই দেশের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ের চারটি সমঝোতা স্মারক সই হয়েছে।

এ ছাড়াও দুই দেশের মধ্যে বৈঠকে ব্যবসা-বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে আবুধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শেষ হাসিনা। জার্মানি থেকে সরাসরি আবুধাবিতে পৌঁছেন তিনি।

সংযুক্ত আরব আমিরাত সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে বৈঠক শেষে স্থানীয় সময় বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী সুলতান আল মানসুরীর উপস্থিতে এ চারটি সমঝোতা স্মারক সই হয়।

পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। বলেন, বাংলাদেশে তারা নতুনভাবে ব্যবসা বাড়াতে চান। বিশেষ করে বিনিয়োগ করতে চান। সেটা হলো এনার্জি, পোর্ট, আর হলো ইন্ডাস্ট্রিয়াল জোন। প্রধানমন্ত্রী তাদের আমন্ত্রণ জানিয়েছেন।

বাংলাদেশ ও ইউএই একটা যৌথ বিজনেস ফোরাম করতে দুই দেশ সম্মত হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব।

এলএনজি এবং ল্যান্ড বেইজ এলএনজির বড় একটা বিনিয়োগ বাংলাদেশে আসবে আশা প্রকাশ করেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। বলেন, ৮০০ থেকে ১০০০ এলএনজি বেইজড বিদ্যুৎ কেন্দ্র দু’টি পর্যায়ে, ১০০ মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্ট করতে তারা আগ্রহ প্রকাশ করেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ