শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ঢেকে দেয়া হলো ইমরান খানের ছবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় জওয়ানদের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি ঢেকে ফেলেছে ভারতের মর্যাদাপূর্ণ ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া (সিসিআই)।

সিসিআই ক্লাবে এবং তাদের রেস্তোরাঁজুড়ে রয়েছে বিভিন্ন দেশের কিংবদন্তি ক্রিকেটারদের প্রতিকৃতি। সেখানে ছিল ইমরানেরও ছবি। জঙ্গি হামলার পরই ইমরানের ছবি ঢেকে ফেলেছে সংস্থাটি।

এবিষয়ে সিসিআইর প্রেসিডেন্ট প্রেমাল উদানি বলেন, ‘কাশ্মীরের ঘটনার পরিপ্রেক্ষিতে ইমরানের ছবি ঢেকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

ব্রাবোর্ন স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুটি টেস্ট খেলেছিলেন ইমরান। ১৯৮৯ সালে নেহরু কাপের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ইমরানের নেতৃত্বাধীন পাকিস্তান। এ ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন ইমরান। এ কারণেই সিসিআইতে ছিল ইমরানের ছবি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ