শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

যুদ্ধের মহড়া দিতে গিয়ে দুই ভারতীয় বিমানের সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুদ্ধের মহড়া চলাকালে সংঘর্ষের পর জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়লো ভারতীয় বিমান বাহিনীর দু’টি যুদ্ধবিমান।

আজ মঙ্গলবার সকালে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমান ঘাঁটিতে ঘটনাটি ঘটেছে। দু’টি বিমানে তিন পাইলট ছিলেন। দুই পাইলট অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আর এক পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, ফেব্রুয়ারির ২০-২৪ তারিখে বেঙ্গালুরুতে এয়ার শো ‘এয়ার ইন্ডিয়া ২০১৯’ অনুষ্ঠিত হবে। সেখানে শত্রুর লক্ষবস্তুতে হামলার মহড়া দেখানোর কথা ছিলো বিমান দুটির। তার আগে এ দিন নিজেদের ঝালিয়ে নিচ্ছিল পাইলটরা।

মহড়া শুরু হওয়ার কিছু ক্ষণের মধ্যেই হঠাৎ দেখা যায় দু’টি যুদ্ধবিমান ঘুরপাক খেতে খেতে নীচের দিকে নেমে আসছে। তার পর কুণ্ডলী পাকিয়ে আগুন আর কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, মহড়া চলাকালীন হঠাৎই ওই দু’টি বিমানের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ আসে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

১৯৯৬ থেকে এই এয়ার শো হয়ে আসছে বেঙ্গালুরুতে। শেষ এয়ার শো হয়েছিল ২০১৭-র ফেব্রুয়ারিতে। এ বছরেও এয়ার শো-এর আয়োজন হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড় বড় ব্যবসায়ী এবং সেই সব দেশের প্রতিনিধিরা এই এয়ার শো দেখতে হাজির হন।

২০১৭-র এয়ার শো-তে অংশ নিয়েছিল ৭২টি যুদ্ধবিমান। এ বছরে অংশ নেওয়ার কথা রয়েছে ৬১টি যুদ্ধবিমানের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ