বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

চকবাজার অগ্নিকাণ্ডে রাষ্ট্রীয় শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চকবাজারের চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা-সহমর্মিতা প্রকাশের জন্য এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

আজ (২৫ ফেব্রুয়ারি) শোক পালনের জন্য মন্ত্রপরিষদ বিভাগ গতকাল এক প্রজ্ঞাপন জারি করে।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এবং মন্ত্রিপরিষদ সচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রীয় শোক দিবস পালন উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান/ভবন ও বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

উল্লেখ্য, গত বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। তাতে সরকারি তথ্য অনুযায়ী এতে ৬৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৪৭ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল (২৪ ফেব্রুয়ারি) রোববার বিকেলে সংসদের বৈঠকের শুরুতেই স্পিকার শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাব সংসদে উপস্থাপন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ