মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, কোনো কোনো দলের প্রধান যা যা বলে বেড়াচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আচরণবিধির লঙ্ঘন হচ্ছে। বিএনপির প্রার্থীর লোকজন আমাদের প্রাণনাশের হুমকি দিয়েছে। এ থেকে বোঝা যায় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

বুধবার (২১ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন মাওলানা ইউসুফ আশরাফ।

মাওলানা ইউসুফ আশরাফ বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে কিছু পরামর্শ ও কিছু অভিযোগ দিয়েছি। সব দল যেন সমান অধিকার ভোগ করতে পারে। ভোটকেন্দ্রগুলো যেন সুরক্ষিত থাকে। কেন্দ্র দখল বা কারচুপি যেন না হয়। সিইসি বলেছেন তিন হাজার ড্রোন মোতায়েন হবে। আমরা বলেছি এটি অপ্রতুল।

কমলাকান্দা উপজেলার ইউএনওকে বহালের দাবি জানিয়ে ইউসুফ আশরাফ বলেন, নেত্রকোণা-১ কমলাকান্দা উপজেলার ইউএনও নিজের মতো কাজ করছিলেন। একটি দলের প্রার্থী তাকে প্রত্যাহার করতে বলেন। আমরা সেই কর্মকর্তাকে পুনরায় বহাল করতে বলেছি।

মাওলানা ইউসুফ বলেন, ফরিদপুর-২ এ বিএনপির প্রার্থীর লোকজন আমাদের প্রাণনাশের হুমকি দিয়েছে। নির্বাচন অভিযোগ কমিটিতে অভিযোগ দিতে বলেছে। সাথে সিইসি ও সচিবকে জানাতে বলা হয়েছে। কোনো কোনো দলের প্রধান যা যা বলে বেড়াচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একজন বলেছেন ফ্ল্যাট দেওয়া হবে। এটা আচরণবিধির লঙ্ঘন। এ থেকে বোঝা যায় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ