শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

সিরিয়া সংকট যুক্তরাষ্ট্রই জিইয়ে রেখেছে: হিজবুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: লেবাননের হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাঈম কাসেম বলেছেন, আমেরিকার কারণে সিরিয়া সংকটের সমাধান হচ্ছে না এখনও পর্যন্ত।

সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা পরিচালনাকারী উগ্র জঙ্গিদের সহায়তার মাধ্যমে ওয়াশিংটন সিরিয়া সংকটের সমাধান করতে দিচ্ছে না।

হিজবুল্লাহর গণযোগাযোগ দফতর থেকে শেখ নাঈম কাসেমের এ বক্তব্য প্রকাশ করা হয়েছে। সিরিয়াকে অস্থিতিশীল করে রাখার জন্য যুক্তরাষ্ট্র অশুভ তৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন হিজুবুল্লাহর উপমহাসচিব।

শেখ নাঈম কাসেম আরো বলেন, প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে আমরা ইসরায়েলকে লেবানন থেকে বিতাড়িত করেছি। প্রতিরোধ শক্তির মাধ্যমে লেবানন ও ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে।

মধ্যপ্রাচ্যের যেসব দেশ এবং লেবাননের যেসব রাজনৈতিক মহল এ অঞ্চলের সংকট সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের শরণাপন্ন হচ্ছে, তাদের এ ভুল ভাঙবে বলে শেখ নাঈম কাসেম আশা প্রকাশ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ