শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জারিফের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পদত্যাগ করেছেন। সোমবার রাতে নিজের ইনস্টাগ্রামে পদত্যাগের কথা জানান তিনি। খবর বিবিসি-এর।

মোহাম্মাদ জাওয়াদ জারিফের পদত্যাগের খবর নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি।  তিনি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের খবর নিশ্চিত করেন।

এদিকে পদত্যাগের পর ইনস্টাগ্রামের পোস্টে জাওয়াদ লিখেন, হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহার পবিত্র জন্মবার্ষিকী এবং নারী দিবস উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। সেইসঙ্গে গত ৬৭ মাস ধরে দায়িত্ব পালনের সময় সরকার ও জনগণের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি সেজন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

মোহাম্মাদ জাওয়াদ জারিফ আরো লিখেছেন, (পররাষ্ট্রমন্ত্রীর) দায়িত্ব চালিয়ে যেতে না পারা এবং এতদিন দায়িত্ব পালনের সময় যেসব ভুলত্রুটি হয়েছে সেজন্য আমি সবার কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করছি।

তবে ঠিক কি কারণে পদত্যাগ করছেন তার নির্দিষ্ট কোন ব্যাখ্যা দেননি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ