শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

আটক পাইলটের ভিডিও মুছে ফেলতে ভারতের অনুরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের হাতে আটক পাইলট অভিনন্দনের সংশ্লিষ্ট ১১টি ভিডিও মুছে ফেলতে ইউটিউবের প্রতি অনুরোধ জানিয়েছেন ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নির্দেশনা অনুসরণ করেই তিনি ইউটিউবের প্রতি এ অনুরোধ জানিয়েছেন বলে সরকারের একটি সূত্র জানায়।

সূত্র আরো বলেছে, ইতোমধ্যে আটক পাইলট অভিনন্দনের ভিডিও ইউটিউব থেকে সরিয়ে নেয়া হয়েছে।

এ বিষয়ে ইউটিউবের পরিচালনাকারী প্রতিষ্ঠান গুগলের একজন মুখপাত্র বলেন, কোন কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া বৈধ কোন আবেদন যদি আমাদের নীতির সঙ্গে সংগতিপূর্ণ হয় তবে তা দ্রুত মুছে ফেলা হয়। আমরা এই নীতি মেনে চলি। কোন আধেয় গুগল থেকে মুছে ফেলার জন্য সরকারের কাছ থেকে পাওয়া আবেদনের তথ্য নিয়মিত হালনাগাদ করা হয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ