রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ২০১৯ সালের নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছে দেশের অন্যতম ইসলামী ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশা ছাত্র আন্দোলন)।
আসন্ন নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষে মনোনয়ন পেয়েছে ভিপি পদে মনোনয়ন সংগ্রহকারী আতায়ে রাব্বী এবং জিএস পদে মাহমুদুল হাসান এবং এজিএস পদে মুহাম্মদ শরিয়তুল্লাহ প্রার্থীতা পেয়েছেন বলে ডাকসুর ওয়েবসাইট থেকে জানা যায়।
গতকাল বুধবার (২৭ ফেব্রুয়ারি) ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০১৯ এর রিটার্নিং অফিসার অধ্যাপক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
প্রার্থীদের ব্যাপারে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি শেখ ফজলুল করীম মাসউদ আওয়ার ইসলামকে বলেন, আমাদের প্যানেলে প্রার্থী হিসেবে যাদের মনোনয়ন দেয়া হয়েছে, তারা সবাই ঢাবি ক্যাম্পাসে দলের জন্য কাজ করেছেন। আমরা সাংগঠনিক পরিচয়ের বাইরে এসে তাদের মনোনয়ন দিয়েছি।
দীর্ঘদিনের অভিযোগ ছিল যে ডাকসু নির্বাচনে ইসলামি দলগুলোকে অংশ নিতে দেওয়া হয় না। তবে চলতি বছরে ইশা ছাত্র আন্দোলনের প্রচেষ্টায় অসাংবিধানিক সব জটিলতা দূর করে দলটিকে নির্বাচনে আসার অনুমতি দেয় কর্তৃপক্ষ।
এ সম্পর্কে জানতে চাইলে শেখ ফজলে বারি মাসউদ জানান, ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামি রাজনীতি আইনগত নিষিদ্ধ ছিল না এবং এখনো নেই।
তিনি বলেন, ৯০ শতকের দিকে ছাত্র সংগঠনগুলো পরিবেশ পরিষদ নামে একটি বোর্ড গঠন করে এবং তারা ইসলামি মৌলবাদের অভিযোগ এনে ইসলামপন্থীদের রাজনীতি নিষিদ্ধের হইহুল্লোড় করতো। কিন্তু তারা এমন কোনো আইন করতে পারবে বলে সাংবিধানিক কোনো বৈধতা ছিল না।
এ কারণে চলতি বছরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবগুলো দলের সহাবস্থান নিশ্চিত করতেে ইশা ছাত্র আন্দোলনকে ডাকুস নির্বাচনে অংশগ্রহণে কোনো ধরণের বাধা প্রদান করেনি বলেও জানান তিনি।
জয়ের ব্যাপারে কতটা আশাবাদি –এ প্রশ্নে ফজলুল করীম মাসউদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আর বামপন্থীদের অভায়ারণ্য নেই। সেখানে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী ইসলামি মূল্যবোধে বিশ্বাসী। এছাড়াও মাদরাসা থেকে অনেক ছাত্র ঢাবিতে সুনামের সাথে পড়ালেখা করছেন। আমরা আশা করছি, নির্বাচন সুষ্ঠু হলে ইশা ছাত্র আন্দোলà¦