শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে: বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

জামিয়া আহলিয়া দারুল উলুম হাটহাজারীর সহযোগী পরিচালক ও হেফাজত মহাসচিব আল্লামা হাফিজ জুনায়েদ বাবুনগরী বলেছেন, গোলাম আহমদ কাদিয়ানিসহ তার অনুসারীগণ খতমে নবুওয়ত অস্বীকার করে, তাই তারা কাফের। তারা নিজেদের আহমদীয়া মুসলিম পরিচয় দিয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে। এরা ইসলামের পরিভাষা ব্যবহার করতে পারেনা।

১ মার্চ (শুক্রবার) চট্রগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে দু’দিন-ব্যাপী শা’নে রেসালত সম্মেলনের সমাপনি দিবসের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি হাইকোর্টের রায় অনুযায়ী কাদিয়ানি মতবাদ অমুসলিমই গণ্য, কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও নাস্তিক-মুরতাদের মৃত্যুদন্ডের বিধান করে সংসদে আইন পাশ করার দাবি জানিয়েছেন।

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কাকরাইল তাবলিগী মারকাজের মাওলানা হাফেজ জুবাইর, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মাওলানা হাসান জামিল ও মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন প্রমূখ।

সম্মেলনে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শায়খুল ইসলাম শাহ আহমদ শফী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ