শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

মিয়ানমারের আটক সেই সৈনিককে ফিরিয়ে দিল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের জন্য আটক মিয়ানমারের এক সেনা সদস্যকে নিজ দেশে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ।

বিবিসির এক সাক্ষাৎকারে  বাংলাদেশের হয়ে এই হস্তান্তরের নেতৃত্বদানকারী বিজিবি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মুহা: আসাদুজ্জামান জানান, আজ সকাল ১১ টার দিকে বান্দরবানের ঘুমধুম সীমান্ত দিয়ে তাকে ফেরত পাঠানো হয়েছে।

এর আগে বাংলাদেশ মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজের পাশে মিয়ানমারের ১২ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে একটি পতাকা বৈঠক করা হয়েছে। তারপর তাদের কাছে অং বো বো থিন নামের ঐ সেনাকে হস্তান্তর করা হয়।

আসাদুজ্জামান জানান, মিয়ানমারের সেনাবাহিনীর পোশাক পরিহিত অবস্থায় গত ২৪শে জানুয়ারি নাইক্ষ্যংছড়ির ভালুখাইয়া অংশ থেকে তাকে আটক করা হয়েছিলো। আনুমানিক ৩০ বছর বয়সী এই জওয়ানের কাছে তখন কোন প্রকার অস্ত্র ছিল না।

তিনি আরো জানান, তার বাংলাদেশে ঢোকার পেছনে অন্য কোন ধরনের উদ্দেশ্য বা পরিকল্পনা ছিল কিনা সেটা বোঝার জন্য এখনো কাজ চলছে।

আটক ওই সেনার কাছে পালিয়ে অন্য কোথাও না গিয়ে বাংলাদেশেই কেন এলো সে সম্পর্ক জানতে চাওয়া হয়েছিলো কিনা?

সে প্রসঙ্গে জানতে চাইলে লেফটেনেন্ট কর্নেল মুহা: আসাদুজ্জামান বলছেন, পাশেই হয়ত বাংলাদেশ সেই কারণে হতে পারে। তাকে এতদিন বিজিবির জিম্মায় আটক অবস্থায় রাখা হয়েছিলো।

জেনেভা কনভেনশনের নিয়ম অনুযায়ী একজন সামরিক বন্দির যেসব সুবিধা পাওয়ার কথা, তাকে থাকা খাওয়ার সেসব সকল ব্যবস্থা দিয়ে রাখা হয়েছিলো।

তাকে যে ধরনের পোশাক পরিহিত অবস্থায় পাওয়া গেছে ঠিক সেভাবেই তাকে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা। সূত্র: বিবিসি।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ