রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

পাকিস্তানের জলসীমায় প্রবেশের সময় ভারতীয় সাবমেরিন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় একটি সাবমেরিন সোমবার রাতে পাকিস্তানের জলসীমায় প্রবেশের সময় আটকে দিয়েছে পাকিস্তানের নৌবাহিনী।

মঙ্গলবার পাকিস্তানের নৌবাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে দেশটির শক্তিশালী সংবাদমাধ্যম দ্যা ডনের খবরে এ তথ্য জানানো হয়।

নৌবাহিনীর ওই মুখপাত্র  বলেন, অত্যাধুনিক প্রযুক্তির ওই ভারতীয় সাবমেরিনটি ধ্বংস করা পাকিস্তানের নৌবাহিনীর কাছে কোনো বিষয়ই ছিল না। কিন্তু পাকিস্তান সরকার যুদ্ধ নয়, শান্তির নীতি গ্রহণ করায় সাবমেরিনটিকে অক্ষত অবস্থায় ছেড়ে দেয়া হয়।

পারমাণবিক অস্ত্রের অধিকারী দুই প্রতিবেশী দেশের সীমান্তে সপ্তাহব্যাপী চলা উত্তেজনার মধ্যে ভারতীয় নৌবাহিনীর এ অভিযান আগুনে ঘি ঢালার কাজ করেছে।

২০১৬ সাল থেকে এ নিয়ে দুবার ভারতীয় সাবমেরিনকে রুখে দিল পাকিস্তানি নৌবাহিনী।

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার শুরু গত ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় বিমানবাহিনী সেদিন ভোরে পাকিস্তানে ঢুকে হামলা করে। ভারতীয় বিমান ভূপাতিত করার পর পাইলট অভিনন্দনকে আটক করে পাকিস্তান সেনাবাহিনী। সেখানে দুই দিনের বেশি আটক থাকেন তিনি।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইমরান খানের ঘোষণার পর শুক্রবার রাতে তাকে পাঞ্জাবের ওয়াগাহ সীমান্ত দিয়ে ভারতের কাছে হস্তান্তর করে পাকিস্তান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ