সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

৪৮ ঘন্টার মধ্যে মেননের বক্তব্য এক্সপাঞ্জ হওয়া চাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা উবায়দুর রহমান খান নদভী
সাংবাদিক, শিক্ষাবিদ, কলামিস্ট

রাশেদ খান মেনন। মরহুম আবদুর রহমান বিশ্বাস, সাবেক রাষ্ট্রপতি ও বরিশাল শান্তি কমিটির প্রধান তার দুলাভাই। বিএনপি নেত্রী সেলিমা রহমান তার বোন। তারা অনেক ভাই বোন। আ জ ম ওবায়দুল্লাহ খান, (কবি, কথাসাহিত্যিক, মন্ত্রী, রাষ্ট্রদূত), এনায়েতুল্লাহ খান (সম্পাদক), সাদেক খান (সুবুদ্ধিজীবী ও সাংবাদিক), আপনারা সবাই ভাইবোন।

আপনার মতো আর একজনও হননি। সবাই বিশেষ ভদ্রলোক ও সমাজে সম্মানিত। আপনি শুরু থেকে ব্যাতিক্রম। শুনেছি, মেনন নামটিও আপনার আব্বা আম্মার রাখা নয়। সব ভাই বোন আবদুল জব্বার খানের বংশীয় খান পদবীটিকে ধারণ করলেও আপনি ভারতের কৃষ্ণ মেননের পদবীটিকে ধারণ করেছিলেন সদ্য তারুণ্যে।

স্বাধীনতার বিরোধিতা করেছেন, ছিলেন পিকিংপন্থী। বঙ্গবন্ধুর পিঠের চামড়া দিয়ে ডুগডুগি বাজানোটা আপনার, মতিয়া চৌধুরী আর হাসানুল হক ইনু ও সমমনাদের স্বপ্ন ছিলো। আপনি গোপন সংগঠন করতেন। এ দেশে সন্ত্রাসবাদের জনক আপনারা। আপনাদের উগ্রবাদী মতবাদ ও অস্ত্রের ঝনঝনানি রক্তাক্ত করেছে বাংলাদেশের মাটি।

জাতির জনক বঙ্গবন্ধু এবং তার সাথে নিষ্পাপ নারী, শিশু, অন্তঃসত্ত্বা ও নিরপরাধ বহু মানুষের জীবন গিয়েছিল আপনাদের তৈরি পরিবেশের সুযোগে। আপনি একবার গুলি খেয়েও আল্লাহর রহমতে জীবনে বেঁচে গিয়েছেন। আল্লাহ আপনাকে বিনাভোটে এমপি আর বিনা কারণে মন্ত্রী করেছেন। কিন্তু আপনি আল্লাহর শোকর গোজার বান্দার মতো আচরণ দেখাতে ব্যর্থ হয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার প্রতি যে দয়া, করুণা ও অতুলনীয় উত্তম আচরণ করেছেন, আপনি তা পাওয়ার উপযোগী কি না সেটা আজ প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এসব অযাচিত ও অযৌক্তিক কিছু বিষয় নিয়েই আমি ১২ বছর ধরে প্রধানমন্ত্রীর সাথে অভিমান অব্যাহত রেখেছি। কারণ তিনি কাকে কী দিতে হয়, অতিরিক্ত দয়ার কারণে তা বিবেচনা করার সময় ভুলে যান।

এই মেনন সাহেবের আব্বাকে যুক্তফ্রন্টের সময় মাওলানা আতহার আলী র. বঙ্গবন্ধুর পরামর্শে স্পিকার বানিয়েছেন। আমার আব্বা তখন লিয়াজোঁ টিমের কো-অর্ডিনেটর। হক, ভাসানী, আতহার আলী সরকারের সময়ই বঙ্গবন্ধু প্রথম এমপি হন।

আমার আব্বার লবিংয়ে বহু নেতা দাবী করে সোহরাওয়ার্দী, আতহার আলী প্রস্তাবিত মন্ত্রীসভায় প্রথমবারের মতো শেখ মুজিবুর রহমান সাহেবকে সমবায় ও পূর্তপ্রতিমন্ত্রী করেন । আব্বা তখন মাওলানà