সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

কাশ্মীরি হওয়ায় ভারতে দুই ব্যবসায়ীকে মারধর (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে দুই কাশ্মীরী ফল ব্যবসায়ীকে মারধর করেছে একটি হিন্দুত্ববাদী উগ্রপন্থী দলের কয়েকজন দুর্বৃত্ত। ওই দু’জন ‘কাশ্মীরী হওয়ার অপরাধে’ এই আক্রমণের শিকার হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বুধবার (৬ মার্চ) বিকেল ৫টার দিকে লক্ষ্ণৌর মধ্যাঞ্চলের দালিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে আক্রমণকারীদের বলতে শোনা যায়, কাশ্মীরের লোক বলেই ওই দু’জনকে পেটানো হচ্ছে। আক্রমণকারীদের মধ্যে গেরুয়া রংয়ের কুর্তা পরিহিত দু’জনই বেশি পিটিয়েছে ওই কাশ্মীরীদের।

জানা যায়, ওই কাশ্মীরীরা লক্ষ্ণৌতে বেশ ক’বছর ধরে ফল ব্যবসা করে আসছিলেন।

এ ঘটনার ভিডিও সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

সাথেসাথে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আম আদমি পার্টিসহ বিভিন্ন দল। নিন্দা করেছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়েসিসহ অনেকে।

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এনডিটিভিতে দুই কাশ্মীরীকে পেটানো নিয়ে প্রকাশিত প্রতিবেদন টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘কাশ্মীরে ভারত সম্পর্কে ধারণা নষ্ট করতে এই ভিডিওর চেয়ে ক্ষতিকর আর কিছু হতে পারে না। এভাবেই আরএসএস/বজরং দলের (বিজেপি সংশ্লিষ্ট) গুণ্ডাদের দিয়ে কাশ্মীরীদের রাস্তায় রাস্তায় মারতে থাকুন এবং তারপর ‘অটুট অং’ চেতনা বিক্রির চেষ্টা করুন। এভাবে তো চলতে পারে না।’

এদিকে, ঘটনাটির পর দাঙ্গা ও শান্তি বিঘ্নিত করার অভিযোগে সংশ্লিষ্ট হযরতগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং একজন আটক হয়েছে। যদিও ঘটনার মূল অভিযুক্ত বিশ্ব হিন্দু দলের প্রেসিডেন্ট এখনো গ্রেফতার হননি এবং তিনি তার ফেসবুকে নিয়মিত পোস্ট করে যাচ্ছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ