শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ভারতকে মুসলিম নিপীড়ন বন্ধে জাতিসংঘের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ‘বিভাজনের নীতি’ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অ্যাজেন্ডা বাস্তবায়নে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

বুধবার সংস্থাটির মানবাধিকারবিষয়ক প্রধান মিশেল বেচলেট এই উদ্বেগ প্রকাশ করে ভারতকে সতর্ক করে দিয়েছেন। খবর ব্রিটিশি সংবাদমাধ্যম রয়টার্স-এর।

মিশেল বেচলেট বলেছেন, সরকারের ‘বিভাজনের নীতি’র কারণে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতির মুখে পড়তে পারে। সংকীর্ণ রাজনৈতিক অ্যাজেন্ডা ইতোমধ্যে ভারতের প্রান্তিক সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য অসমতার সমাজ তৈরি করেছে।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বার্ষিক এক প্রতিবেদনে তিনি এসব তথ্য তুলে ধরেছেন। বুধবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

মিশেল বেচলেট বলেন, আমরা এমন খবর পেয়েছি যে ভারতে সংখ্যালঘুরা নিপীড়িত এবং টার্গেটে পরিণত হচ্ছেন। বিশেষ করে মুসলিম এবং অনগ্রসর দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষরা।

এসময় তিনি সৌদি আরবে আটক নারী মানবাধিকার কর্মীদের ওপর নিপীড়ন বন্ধ ও মুক্তি দেয়ার আহ্বান জানান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ