শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

অনৈসলামিক পদ্ধতিতে বিয়ের প্রস্তাব দেয়ায় পাত্র-পাত্রী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের একটি বিপণীবিতানে ভরা জনসমাগমে বিয়ের প্রস্তাব দেয়ায় এক জুটিকে গ্রেফতার করা হয়েছে।

গোলাপের পাপড়ি দিয়ে হৃদয় একে তার ভেতর দাঁড়িয়ে একে অপরকে জড়িয়ে ধরে বিয়ের প্রস্তাব দেয়ার ঘটনায় তাদের গ্রেফতার করা হয়। তবে জিজ্ঞাসাবাদ শেষে জামিনে মুক্তি দেয়া হয়েছে ওই জুটিকে।

আটকের পর ইরানি পুলিশ জানায়, তারা এ কাজের মধ্য দিয়ে ইসলামি আইনভঙ্গ করেছে। নারী ও পুরুষের অবাধ মেলামেশা ইরানি ইসলামিক আইনের পরিপন্থী।

মারকাজি প্রদেশের উপপুলিশ কমিশনার মাহমুদ খালাজি ইরানের বার্তা সংস্থা ফারস নিউজকে বলেন, গণদাবির মুখেই ওই জুটিকে গ্রেফতার করা হয়েছিল। শালীনতা ভঙ্গ ও পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করায় মূলত তাদেরকে গ্রেফতার করা হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দেশটির উত্তরাঞ্চলীয় শহর আরাকের ঘটানা ভিডিওতে পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া দেখান সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।

ভিডিওতে দেখা যায়, বিয়ের প্রস্তাবে মেয়েটি হ্যাঁ-সূচক জবাব দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরলে উপস্থিত সবাই উল্লসিত হয়ে তাকে স্বাগত জানাচ্ছেন।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ