রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জামিয়া গহরপুরের তাকমিল জামাতের শিক্ষার্থীর ইন্তেকাল ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ

যারা ঘুষ খায় এবং যারা দেয় তারা জাহান্নামি: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থমন্ত্রী আ. হ. ম মোস্তফা কামাল বলেছেন, আমরা ব্যক্তিগত জীবনে ঘুষ খাব না, ঘুষ দেবো না। কারণ ঘুষ যারা খায় এবং যারা দেয় তারা জাহান্নামি।

তিনি বলেন, সবাইকে শিক্ষা অর্জন করতে হবে। কেন না বিদ্যা অর্জন করলে তা ব্যক্তিজীবনে চক্রবৃদ্ধি হারে বাড়ে। যারা যত বেশি জ্ঞান অর্জন করবে, তারা তত বেশি জানবেন এবং সফল হবেন।

শনিবার রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী আ. হ. ম মোস্তফা কামাল।

তিনি আরো বলেন, শিক্ষার বিকল্প কিছু নেই। যিনি যত বেশি শিক্ষা অর্জন করবেন, তিনি তত বেশি জাগ্রত বিবেকের অধিকারী হবেন।

তিনি অভিভাবকদের প্রতি সন্তানদের বেশি বেশি সময় দেয়ার আহ্বান জানান।

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বারিধারা ক্যাম্পাসে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলী ও লোটাস কামাল গ্রুপের চেয়ারম্যান ও সিইও কাসমিরি কামাল, কানাডিয়ান ইউনিভার্সিটির উপ-উপাচার্য ড. চৌধুরী নাফিস সারাফাত।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অর্থমন্ত্রী আ. হ. ম মোস্তফা কামাল। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ