শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

এক মুখে চার কথা বললেন ডাকসু ভিপি নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

দায়িত্ব বুঝে নেয়া নিয়ে অনিশ্চয়তা দূর করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।

তিনি জানিয়েছেন, ২৮ বছরের অচলায়তন ভেঙে যে ছাত্রসংসদ নির্বাচন হয়েছে তাতে শিক্ষার্থীরা তাকে ভোট দিয়ে ভিপি নির্বাচিত করেছেন। তিনি অবশ্যই শিক্ষার্থীদের রায়ের প্রতি সম্মান রেখে শপথ নেবেন।

ডাকসুতে পুনর্নির্বাচনের দাবির সঙ্গে তিনি একমত।পুন:তফসিল দাবিতে যে আন্দোলন তার সঙ্গে তিনি আছেন।ভিপির দায়িত্ব নিয়েই তিনি এ আন্দোলন বেগবান করতে চান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেলের প্রার্থী নুরুল হক নুর। নির্বাচিত হওয়ার পর গতকাল মঙ্গলবার থেকে এ পর্যন্ত চার রকম কথা বলেছেন কোটা আন্দালনের এই নেতা। একেকবার একেক রকম কথায় বদলে যাচ্ছে তার অবস্থানও।

শপথ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে নুরুল হক নুর সোমবার রাতে জানিয়েছিলেন, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাদে বাকি সব সংগঠন এই নির্বাচন বর্জন করেছে। তাই তাদের সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।তার এই কথায় ‍নুরের সমর্থকদের অপেক্ষা বাড়ে। অবশেষে মঙ্গলবার রাতে তার অবস্থান পরিষ্কার করেছে সে নিজেই।

এর আগে,  মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে একাধিকবার গণমাধ্যমের মুখোমুখি হন নুর। প্রথমে তাদের প্যানেল থেকে জেতা নিজেরটিসহ দুটি পদ বাদে বাকি ২৩টিতে পুনঃনির্বাচন দাবি করেন এবং ঢাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

এর পর ছাত্রলীগ সভাপতি ও পরাজিত ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন তাকে শুভেচ্ছা জানিয়ে কোলাকুলি করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা প্রত্যাহার করে নির্বাচনে অনিয়মের বিষয়গুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খতিয়ে দেখার আহ্বান জানান নুর।

সন্ধ্যায় বাম জোটগুলোর সঙ্গে বৈঠকের পর সব পদে ৩১ মার্চের মধ্যে নির্বাচনের দাবি জানান এই নেতা। এরই একটু পরে আরেকটি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নুর নিজে শপথ নেবেন বলে জানান।

গত সোমবার দীর্ঘ ২৮ বছর ১০ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন নানা নাটকীয়তার মধ্যে শেষ হয়েছে নির্বাচন। সোমবার থেকেই উত্তেজনা ও অস্থিরতায় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়।

এরই মধ্যে দাবি মেনে নিয়ে নির্বাচনের পুনঃতফসিল ঘোষà¦