শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

আল আকসায় আর কোনো হামলা সহ্য করা হবে না : এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনে ইসরাইলের প্রতিটি আঘাতের পাল্টা জবাব দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান।

তুরস্কের রাজধানী আঙ্কারায় বুধবার এক গণসমাবেশে বক্তৃতাকালে ফিলিস্তিনে নির্যাতনের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করেন তিনি।

এরদোগান বলেন, ‘নেতানিয়াহু, আপনি নিবৃত্ত হোন। আপনি ওই জালেম, যার হাত ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত। সাত বছরের শিশুরাও আপনার হাত থেকে নিরাপদ নয়।’

‘কুদসের অধিকার কেউ আমাদের ভুলিয়ে দিতে পারবে না। আল্লাহর সাহায্যে মুসলিম উম্মাহ এ দাবি থেকে কখনো সরবে না। আমাদের পবিত্র মসজিদের ওপর যে কোনো হামলায় আমরা রুখে দাঁড়াবো। এখন থেকে প্রতিটি আঘাতের পাল্টা জবাব দেয়া হবে ।’

আল আকসার ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না জানিয়ে মুসলিম বিশ্বের প্রভাবশালী এ নেতা  এসব কথা বলেন।

তিনি বলেন, আল আকসার বিষয়ে সবাই নীরব থাকলেও আমরা নীরব থাকব না।’

ইসরাইলি বাহিনীর হাতে আল আকসা মসজিদ অবরুদ্ধ থাকার পরই ইসরাইলকে এ বিষয়ে কঠিন হুশিয়ারি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

মঙ্গলবার সকাল থেকে ইসরাইলি পুলিশ মসজিদটির নিয়ন্ত্রণ নিলে বিক্ষোভে ফেটে পড়ে ফিলিস্তিরা।এর প্রতিবাদে মসজিদের বিভিন্ন ফটকে দিনভর অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

অব্যাহত বিক্ষোভের মুখে বুধবার সকালে আল আকসার ফটক খুলে দেয় ইসরাইল। বুধবার সকালে মসজিদে ঢুকে কয়েক হাজার ফিলিস্তিনি ফজরের নামাজ আদায় করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ