শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

নাইজিরিয়ায় স্কুলভবন ধস, ৮ মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজিরিয়ায় বাণিজ্যিক রাজধানী লাগোসে একটি স্কুলভবন ধসে শতাধিক শিশুসহ বহু লোক আটকা পড়ার পর এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য পাওয়া গেছে।

দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহীম ফেরিনরয় বলেন, ভবনের ভেতর শিশুসহ বহু লোক আটকা পড়েছেন। এখন পর্যন্ত ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে।

ধ্বংসস্তূপের ভেতর থেকে ১০ বছর বয়সী একটি বালককে উদ্ধার করতে দেখেছেন ঘটনাস্থলে উপস্থিত রয়টার্সের প্রতিবেদক। এরপর আরেকটি শিশুকে উদ্ধার করার পর উপস্থিত লোকজন চিৎকার করে উল্লাশ প্রকাশ করেন।

উদ্ধারস্থলে হাজার হাজার লোক জড়ো হয়েছেন। আর কর্মীরা শাবল দিয়ে ইট-পাথরের খোয়া সরিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা বলেন, অন্তত ১০০ শিশু স্কুলে উপস্থিত হয়েছিলেন। তারা ভবনের তৃতীয়তলায় ক্লাস করছিলেন।

নাইজিরিয়ায় ভবন ধসের ঘটনা অহরহ। দুর্বল অবকাঠামো সামগ্রী ও নিয়মনীতির শীথিলতার কারণেই এমনটা ঘটছে। ২০১৬ সালে উত্তর-পূর্ব নাইজিরিয়ায় ভবন ধসে শতাধিক লোক নিহত হয়েছিলেন।

লাগোসে ওই বছর পাঁচ তলা একটি ভবন ধসে আরও ৩০জন নিহত হয়েছিলেন।

লাগোসের গভর্নর আকিনউইনি অ্যামবোডি ঘটনাস্থল পরিদর্শন করে শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তবে কতজন নিহত হয়েছেন, তা তিনি জানাননি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ