শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডের বর্বরোচিত হামলায় বিশ্ব মুসলিম স্তব্ধ: আল্লামা শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০মিনিটে আমীরে হেফাজতের কার্যালয়ে থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আল্লামা আহমদ শফী বলেন, আজ শুক্রবার মুসলমানদের পবিত্র দিনে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের কাছের মসজিদ আল নুরে যে সন্ত্রাসী হামলা হয়েছে তা বর্বরোচিত। বিশ্ব মুসলিম সম্প্রদায় এ ন্যাক্কারজনক ঘটনায় স্তব্ধ ও শোকাহত। আমি এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

এ হামলায় দুই বাংলাদেশিসহ প্রায় ৫০জন মুসল্লী শহীদ হয়েছেন। পৃথিবীর সবচে নিরাপদ স্থান মসজিদে নামাজরত অবস্থায় এমন কাপুরুষোচিত হামলা মানুষ মাত্রই মেনে নিতে পারে না। উগ্র খ্রিস্টান সন্ত্রাসীর হামলায় শহীদ ও হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

নিউজিল্যান্ড সরকারের উদ্দেশ্যে আল্লামা শফী বলেন, এ হামলার অন্যতম উপকরণ ছিলো ইসলামবিদ্বেষ। পশ্চিমাদের মাঝে শান্তির ধর্ম ইসলামকে সন্ত্রাসী ও আগ্রাসী হিসেবে উপস্থাপন করা হয়।

আমি মনে করি, আপনার দেশে মুসলমানদের নিরাপদ অবস্থান নিশ্চিত করবেন। তাদের ধর্মপালন ও ধর্মপ্রচারে মহানুভবতার পরিচয় দিবেন। এবং ইসলামবিদ্বেষী বই, প্রচারপত্র এবং মিডিয়াভিত্তিক অপপ্রচার বন্ধে সচেষ্ট থাকবেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ