শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডে ভয়াবহ সন্ত্রাসী হামলায় আল্লামা মাহমুদুল হাসানের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের দুটি দুই মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪৯ মুসলিম শহীদের ঘটনায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন মজলিসে দাওয়াতুল হকের আমির মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে জুুমার নামায আদায়রত অবস্থায় মুসল্লীদের নির্মমভাবে গুলি করে হত্যা করেছে খ্রিস্টান সন্ত্রাসী। যা ইতিহাসের এক নৃশংসতম ঘটনা। এমন হামলার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই।

তিনি বলেন,  এ ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় গোটা মুসলিম বিশ্ব বাকরুদ্ধ, গভীরভাবে শোকাহত। বিশ্বকে এসব সন্ত্রাসী হামলা ও ঘৃণার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর আমাদের দোয়া করতে হবে শহীদ পরিবারগুলোকে যেন আল্লাহ এ শোক কাটিয়ে উঠার তওফিক দেন।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী ব্যক্তি অস্ট্রেলিয়ার নাগরিক, কট্টর ডানপন্থী ও উগ্র সন্ত্রাসীদের সদস্য। হামলায় তার সাথে আরো কারা কারা জড়িত অনতিবিলম্বে তদন্ত স্বাপেক্ষে সবার দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ