শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

এবার লন্ডনে মসজিদের পাশে মুসল্লির ওপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

এবার পূর্ব লন্ডনের একটি মসজিদে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে অজ্ঞাত শ্বেতাঙ্গ উগ্রপন্থীদের হাতে হামলার শিকরা হয়েছেন আরেক মুসল্লি।নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে শ্রেতাঙ্গ উগ্রপন্থীর ভয়াবহ হামলার কয়েক ঘণ্টার মধ্যেই লন্ডনে এ ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়।

জানা গেছে, হামলাকারী হাতুড়ি নিয়ে ওই মুসলিমের ওপর চড়াও হয়। তাদের আনুমানিক বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে, পূর্ব লন্ডনের ওই মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় চিৎকার করে ইসলামবিরোধী আওয়াজ তোলে তিন দুর্বৃত্ত। জুমার নামাজে অংশ নেওয়া মুসল্লিদের সন্ত্রাসী বলে চিৎকার করে তারা। এক পর্যায়ে লোকজন গাড়িটি ধাওয়া করলে সন্ত্রাসীরা হাতুড়ি নিয়ে এক মুসল্লির ওপর হামলা চালায়।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা গাড়ি নিয়ে সেখান থেকে সরে যায়। ইতোমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছেন, শুক্রবার অনেক মানুষ নামাজে যাওয়ায় মসজিদগুলোর নিরাপত্তা জোরদার এবং সশস্ত্র হামলা প্রতিরোধের প্রস্তুতি নেওয়া হয়েছে।

টুইটারে দেওয়া এক পোস্টে সাদিক খান লিখেছেন, শুধু নিজেদের ধর্মবিশ্বাসের জন্য নিরীহ মানুষরা প্রাণ হারিয়েছেন।

সন্দেহজনক কিছু দেখলেই পুলিশকে জানাতে লন্ডনের মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন সাদেক খান।

সূত্র: ইন্ডিপেনডেন্ট।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ