শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

নিহত বাংলাদেশিদের লাশ আনতে যেতে পারবেন পরিবারের ১ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশিদের মরদেহ হস্তান্তরের জন্য পরিবারের একজন সদস্যকে সেখানে নেবে নিউজিল্যান্ড সরকার।

রোববার (১৭ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গনমাধ্যমকে বলেন, নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে এমনটাই জানানো হয়েছে।

বাংলাদেশ থেকে যারা যাবেন, তারা স্বজনের মরদেহ নিয়ে দেশে ফিরতে পারবেন। ময়নাতদন্ত ও পরিচয় শনাক্ত করার কাজ শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর শুরু হবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্ন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, সন্ত্রাসী হামলায় মোট চারজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ড. আব্দুস সামাদ ও হোসনে আরা আহমেদের পরিচয় নিউজিল্যান্ডের পুলিশ নিশ্চিত করেছে।

লিংকন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কৃষিবিদ সামাদকে তার পরিবার ক্রাইস্টচার্চেই দাফন করার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে তার বড় ছেলে সেখানে যাবেন।

এএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ