শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

সন্ত্রাসী টরেন্টের ব্যবহৃত অস্ত্রে লিখিত ঐতিহাসিক চরিত্র ও ঘটনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত শুক্রবার (১৫ই মার্চ) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে চরম মুসলিমবিদ্বেষী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন টরেন্টের ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয় শতাধিক মুসুল্লি। নৃশংস এ সন্ত্রাসী হামলায় প্রাণ হারায় ৫০ জন নিরাপরাধ মুসলিম।

এখনো আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অর্ধশত মুসলিম নারী-পুরুষ ও শিশু। জুমার নামাজের আগমুহূর্তে মাত্র দশ মিনিটের ব্যবধানে দুইটি ভিন্ন ভিন্ন মসজিদে এই হামলা সংগঠিত হয়।

ব্রেন্টন টরেন্টসহ তার অপর তিনজন সহকারীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। উগ্র শ্বেতাঙ্গবাদী ও মুসলিমবিদ্বেষী এই সন্ত্রাসীদের হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্রে ইতিহাসের মুসলিম বিদ্বেষী বিভিন্ন চরিত্র ও  খ্রিস্টান ও মুসলমানদের মধ্যকার সংগঠিত যুদ্ধসহ বিভিন্ন ঘটনা তারিখসহ অঙ্কিত করা হয়েছে।

ল্যাটিন, সিরিলিক ও জর্জিয় অক্ষর ও সংখ্যায় লিখিত বিভিন্ন তারিখ, ব্যক্তি ও স্থানের এই নামগুলো থেকে সন্ত্রাসীদের বিদ্বেষপূর্ণ মনোভাবের পরিচয় পাওয়া যায়।

উদ্ধারকৃত অস্ত্রগুলোতে লিখিত কিছু ঐতিহাসিক চরিত্র নিম্নরূপ,

অ্যান্টন লুনডিন পিটারসন: সুইডেনে দুই অভিবাসী শিশুকে হত্যাকারী শ্বেতাঙ্গবাদী।

অ্যাকেজান্দ্রে বিসোনেট: ২০১৭ সালে কুইবেক মসজিদে হামলাকারী শ্বেতাঙ্গবাদী, যে হামলায় চল্লিশ জনের মত প্রাণ হারায়।

লুকা ট্রাইনি: ইতালীয় উগ্রবাদী, ২০১৮’র ফেব্রুয়ারীতে কৃষ্ণাঙ্গদের উপর হামলা করে ছয় জনকে আহত করেছে।

জোশে এস্টিবেঞ্জ: ২০০৭ সালে মাদ্রিদে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভকারী কার্লোস পালোমিনোকে ছুরিকাঘাতকারী স্পেনীয় নিও-নাজি।

বাজো পিভালজেনিন: সপ্তাদশ শতকের সার্ব সামরিক অধিপতি, বলকানে ওসমানীদের বিরুদ্ধে লড়াই করা এই সেনাপতি সার্ব ও ক্রোয়াটদের কাছে বীর হিসেবে সমাদৃত।

চার্লস মর্টেল: ৭৩২ সালে মুসলমানদের বিরুদ্ধে টুরসের যুদ্ধে বিজয়ী ফ্রাঙ্ক রাজা।

জন হুনাইদি: হাঙ্গেরীয় জেনারেল ও ট্রান্সসিলভানিয়ার গভর্নর, ১৪৪১ ও ১৪৪২ পরপর দুই বছর দুই যুদ্ধে তিনি ওসমানীদের পরাজিত করেন।

দ্বিতীয় কন্সটান্টাইন আসেন: বুলগেরিয়ার ওসমানী শাসনের বিরুদ্ধে পাঁচবছর বিদ্রোহের নেতা।

মিলোস অবিলিস: সার্বীয় নাইট, ১৩৮৯ সালে কসোভার যুদ্ধের সমাপ্তির পর ওসমানী সুলতান ১ম মুরাদকে হত্যাকারী।

পিলাউ: স্পেনের রিকুনকুইস্à¦