শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘ঠিকমতো গ্যাসই থাকে না আবার মূল্য বাড়ে; এটা জুলুম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, প্রতিমাসে জনগণ থেকে গ্যাসের বিল নেয়া হচ্ছে অথচ রাজধানীর অধিকাংশ এলাকায় ৭/৮ বছর যাবৎ রান্নার চুলায় ঠিকমতো গ্যাস থাকে না।

তিনি বলেন, জনগণের ন্যায্য পাওনা গ্যাস না দিয়ে বার বার গ্যাসের মূল্য বৃদ্ধি করা হচ্ছে, যা সম্পূর্ণ অযৈক্তিক। গ্যাস না দিয়ে প্রতিমাসে অতিরিক্ত বিল নেয়া দেশের সাধারণ মানুষের উপর জুলুম ছাড়া আর কিছুই নয়।

তিনি আরও বলেন, সাধারণ গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ নিশ্চিত না করে আবার মূল্য বাড়ানো হলে জনগণ সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে পড়বে। তিনি অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করতে সরকারের প্রতি আহবান জানান।

আজ বিকালে খেলাফত আন্দোলন কামরাঙ্গীরচর থানা কমিটি পুনঃগঠন উপলক্ষ্যে রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া মাদরাসায় এক আলোচনা সভায় তিনি এইসব কথা বলেন, মাওলানা সাজেদুর রহমান ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সানাউল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা লুৎফুর রহমান, হাজী ফজলুল করীম, মুফতি আমজাদ হুসাইন, মুফতি কামাল ও মুফতি আব্দুর রাজ্জাক প্রমুখ।

সভায় মাওলানা সাজেদুর রহমান ফয়েজীকে আমীর ও মুফতি আ ফ ম আকরাম হুসাইনকে স্বাধারন সম্পাদক করে ১৭ সদস্যের খেলাফত আন্দোলন কামরাঙ্গীরচর থানা কমিটি পুনঃগঠন করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ