শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ইউসুফ আ.-এর কবরের পাশে তিন ফিলিস্তিনিকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে এবার প্রাণ গেল তিন ফিলিস্তিনি যুবকের। মঙ্গলবার পশ্চিম তীরের নাবলুস নগরীর হযরত ইউসুফ আ.-এর কবরের পাশে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার ইসরাইলি সেনাদের গুলিতে প্রথমে ২১ বছর বয়সী রাইদ হাশিম ও ২০ বছর বয়সী জায়িদ আম্মাদ নুরি নিহত হন। এ ঘটনায় নাবলুস শহরে বিক্ষোভ চলছে। দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি অফিসগুলো বন্ধ রয়েছে।

এ দু’জনের নিহতের বিষয়টি স্বীকার করেছে ইসরাইল সেনাবাহিনী। তবে স্থানীয়রা বলছেন গুলিতে মারা গেছেন তিন যুবক।

দ্যা পেলেস্টাইন ইনফরমেশন সেন্টার জানায়, গুলিবিদ্ধদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে এম্বুল্যন্সেও ইসরাইলি বাহিনী গুলিবর্ষণ করে।

এর আগে মঙ্গলবার সকালে পশ্চিম তীরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ ফিলিস্তিনিকে আটক করে ইসরাইলি বাহিনী। বিভিন্ন বসতবাড়িতে তল্লাশি করার সময় তাদের আটক করা হয়।

জাতিসংঘের তথ্যমতে, ২০১৮ সালে ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনের ২৯৫ জন নিহত হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ