শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

শুক্রবার তুরস্কে ওআইসির বৈঠকে অংশ নেবে নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে শেতাঙ্গ সন্ত্রাসী কর্তৃক ভয়াবহ হামলায় ৫০ জন মুসলমান নিহত হওয়ার বিষয়ে ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক শুক্রবার। বৈঠকে  নিউজিল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা যায়, নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার ও সংখ্যালঘু বিষয়কমন্ত্রী জেনি সালিসা ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য এ বৈঠকে অংশ নেবেন।

নিউজিল্যান্ডের ভয়াবহ হামলার বিষয়ে আগামী ২২ মার্চ তুরস্কের ইস্তাম্বুলে ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক আহ্বান করেছেন ওআইসির সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান। বৈঠকে হামলা ও পরবর্তী বদক্ষেপের বিষয়ে আলোচনা করা হবে।

বৈঠকে অমুসলিম দেশগুলোতে মুসলিমদের নিরাপত্তা ও ক্রমবর্ধমান ‘ইসলামফোবিয়া’ নিয়ে মুসলিম দেশগুলোর করণীয় নির্ধারণে আলোচনা হবে।

ইন্দোনেশিয়া,কাতার, পাকিস্তান, ইরান সহ ওআইসিভুক্ত ২০ টির বেশী দেশের পররাষ্ট্রমন্ত্রী জরুরী এ বৈঠকে অংশগ্রহণের কথা নিশ্চিত করেছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের উদ্বোধনী ভাষণের মাধ্যমে শুরু হবে ক্রাইস্টচার্চের হামলা বিষয়ে ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ