শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ফার্সি নতুন বছর উদযাপনে গুতেরেস, ইমরান ও ইলহান ওমরের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নওরোজ বা ফার্সি নতুন বছর উপলক্ষে শুভেচ্ছা বাণী দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি আজ (বৃহস্পতিবার) এক বাণীতে বলেছেন, বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষ নওরোজ উদযাপন করছেন। নওরোজ বয়ে আনুক বন্ধুত্ব, সংহতি ও সম্প্রতির বার্তা

ইরানি বার্তা সংস্থা পার্সটুডের বরাতে জানা যায়, গুতেরেস বলেছেন, ‘নওরোজ সবার জন্য শান্তি, মানবাধিকার, মানুষের মর্যাদা, বিশ্বকে রক্ষার জন্য সংলাপ এবং পারস্পরিক সম্মান দেখানোর সুযোগ নিয়ে আমাদের মাঝে এসেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইটার বার্তায় নওরোজ উদযাপনকারীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। পাকিস্তানের পার্সি, ইসমাইলি ও শিয়া সম্প্রদায় ২১ মার্চ ইরানি নতুন বছর বা নওরোজ উদযাপন করে থাকেন।

ইরান ছাড়া, আজারবাইজান, আফগানিস্তান, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং তুরস্কের অংশ বিশেষে নওরোজ উদযাপন করা হয়।

এদিকে, নওরোজ উদযাপনকারী দেশের জনগণ ও আমেরিকায় বসবাসরত ইরানি বংশোদ্ভূত নাগরিকদেরকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের মুসলিম নারী সদস্য ইলহান ওমর।

তিনি তার টুইটার পেইজে লিখেছেন- ‘ঈদে শোমা মোবারাক’। ফার্সি এ বাক্যের অর্থ হলো- নতুন বছরের শুভেচ্ছা। টুইটার ব্যবহারকারী বহু ব্যক্তি ইলহান ওমরের এ বার্তাকে স্বাগত জানিয়েছেন

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ