সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

আল্লামা মুফতি তাকি উসমানীর উপর হামলা কিসের ইংগিত দিচ্ছে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাইমমু সাদী

পুরো উপমহাদেশটাকে উত্তপ্ত কড়াইয়ের মত গরম করার একটা আয়োজন স্পষ্ট হচ্ছে। এই আয়োজনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে এই এই হামলা হলে সেই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।

পাকিস্তানে শিয়া সুন্নি, মাজার কেন্দ্রিক গরম সুন্নি প্রভৃতি তো আছেই। ভারতে সরাসরি গো রক্ষার নামে মুসলমানদের উপর সন্ত্রাস চলছে৷ বাংলাদেশে গৃহযুদ্ধ শুরুর জন্য আহলে হাদীস নামক এক অভিনব ফেরকার শুরু হয়। এরা শয়নে স্বপনে শুধু কাফির দেখে, বেদয়াতি দেখে। শিরক ও বেদাতের বিরুদ্ধে বক্তব্য দিলেও সহীহ হাদীসে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যে নির্দেশনা আছে তা বেমালুম চেপে যায়।

কি করা হয়নাই এখানে? তাবলিগে গন্ডগোল লাগানো হল, মাছলাক ও মাহাওলে বিভক্ত করা হলো আমাদেরকে। এখন শুধু অপেক্ষা, নির্দেশ এলেই একশান শুরু করবে এই চক্রটি।

তাকী উসমানী সাহেব দেওবন্দি ঘরানার বিশিষ্ট আলেম। উনার উপর হামলা করা মানেই এসব আলেমদেরকে যুদ্ধক্ষেত্রে নিয়ে আসা।

যারা তাকী উসমানীকে তাগুতের দালাল বলে তারা বুঝে কিংবা না বুঝে কারও না কারও দালাল, এটা বুঝতে আইনস্টাইন হওয়ার দরকার নাই। এরাও ইসলাম বিরোধী প্রজেক্টের অংশ।

এখন তাহলে কি করব?

এখন দুরদর্শিতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবেলার জন্য প্রস্তুতি নেয়া দরকার।

ওপারের লোকজন আর কাহাতক সহ্য করবে?

পাকিস্তানে ইমরান খান, মালয়েশিয়ায় মাহাথির, আনোয়ার ইব্রাহিম, তুরস্কে এরদোগান, এই তিনজনই তো ঘুরিয়ে দিতে যাচ্ছে ইতিহাসের চাকা। এদিকে আফগানিস্তানে আবার তালেবান আসি আসি করছে।

সময় এখন চোখ কান খোলা রাখার এবং নতুন পৃথিবীর জন্য প্রস্তুতি গ্রহণের। চাকা উল্টো ঘুরার মত পরিস্থিতি তৈরি হয়েছে, যদি আমরা ঘুরানোর জন্য প্রস্তুত থাকি।

সাইমুম সাদীর ফেসবুক টাইমলাইন থেকে