শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডের জাতীয় প্রতীকে নামাজরত মুসল্লি, ছবি ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের জাতীয় প্রতীকের আদলে নামাজরত বিভিন্ন ভঙ্গিতে ৫০ জন মুসল্লির সারি আঁকা একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায় কেউ নামাজের নিয়ত বাঁধছেন, কেউ রুকু করছেন, কেউ সেজদায় আবার কেউবা মুনাজাতরত।

শুরুতে দেখে মনে হবে এটা নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক ‘রূপালী ফার্ন’।

অনলাইনে ছড়িয়ে পড়া ছবিটি এঁকেছেন অস্ট্রেলিয়ার এক কার্টুনিস্ট। প্যাট ক্যানবেরা টাইমস পত্রিকায় কাজ করেন ক্যাম্পবেল নামের এই কার্টুনিস্ট। সারা বিশ্বের মতো ক্রাইস্টচার্চের ওই সন্ত্রাসী হামলা তার মনেও দাগ কেটেছে। তাই নিহতদের প্রতি সম্মান জানাতে এমন উদ্যোগ নেন তিনি।

ছবিটি নিয়ে ক্যাম্পবেল বলেন, 'শুরুতে আমি ৪৯টি চরিত্র এঁকেছিলাম। পরে যখন (হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়) ৫০ জন নিহত হওয়ার কথা জানতে পারলাম, আমি আরও একটি যোগ করি।

সপ্তাহজুড়ে ছবিটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ছবিটিতে সরলভাবে যে ‘দর্শনীয় সৌন্দর্য’ তুলে ধরা হয়েছে তার প্রশংসা করছে সবাই। কোনো বাক্য ছাড়ায় ছবিটিতে ঘটনার ভয়াবহতা ও মানবিকতা দুটোই অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন ক্যাম্পবেল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ