শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘ভেনিজুয়েলার প্রেসিডেন্ট একদিন ইসলাম গ্রহণ করবেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যেকোনও একদিন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইসলাম ধর্ম গ্রহণ করবেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু জানিয়েছেন একথা।

শুক্রবার (২২ মার্চ) মেভলুতের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে  আহভাল নিউজ, টাইমস অব ইসলামাবাদ ও স্পুটনিক নিউজ।

বৃহস্পতিবার তুরস্কের আলিনিয়া শহরে অবস্থিত আলাদ্দিন কেইকুবাত বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখেন মেভলুত কাভুসোগ্লু। সেখানে তিনি বলেন, ‘মাদুরো প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। গত বছর মাদুরো আমাকে বলেছেন, তিনি যেকোনও একদিন ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন।’

তিনি বলেন, ‘২০১৮ সালের সেপ্টেম্বরে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে মাদুরোর সঙ্গে বৈঠক হয়। ওইসময় ওসমানিয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে নিয়ে নির্মিত টিভি সিরিজ ‘আরতুগ্রুল’ দেখার পর ইসলাম ধর্ম গ্রহণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন মাদুরো।’

তিনি বলেন, ‘বৈঠকের সময় সিরিজ নিয়ে কথা হলে মাদুরো চিৎকার করে দাঁড়িয়ে উঠেন, এবং ‘আরতুগ্রুল’ সিরিজের সব চরিত্রের নাম বলতে বলতে বসে যান।’

মেভলুত জানান, “মাদুরো সেসময় বলেছেন, ‘এই সিরিজগুলো ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান দেয়, এবং সিরিজগুলোকে ধন্যবাদ, একদিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো।’

পররাষ্ট্রমন্ত্রী মেভলুত আরো বলেন, ‘আমরা মদুরোর মুখ থেকে এমন কথা শুনে অনেক আনন্দিত।’ তবে ঠিক কবে ইসলাম ধর্ম গ্রহণ করছেন মাদুরো, সে সম্পর্কে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ