নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার প্রতিক্রিয়ায় আমেরিকান টিভি চ্যানেল এনবিসি নিউজকে আল জাজিরার ভেটেরান সাংবাদিক মেহেদী হাসান সম্প্রতি এক বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের একটি অংশ ব্যাপক ভাইরাল হয়।
সেই বক্তব্যটি নিচে আওয়ার ইসলামের পাঠকদের জন্য অনুবাদ করে দেওয়া হলো। দু-এক জায়গায় ব্যাখ্যা দেওয়া হয়েছে, যাতে করে আরো ক্লিয়ারলি বুঝা যায়। অনুবাদ করেছেন ত্বরিকুল ইসলাম
এনবিসি নিউজ: ওই সাদা বন্দুকধারী (নিউজিল্যান্ডে) কি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল?
সে আসলে তার ভাবাদর্শ দ্বারা উদ্বুদ্ধ ছিল। মুসলিম কেউ সন্ত্রাসী হলে তার ক্ষেত্রেও ব্যাপারটা এমনই।
মানসিক অসুস্থতা থেকে নিরাপদ থাকার নিজস্ব একটা ন্যাচারাল প্রটেকশন আমাদের আছেই। আমরা আসলে ভাবাদর্শ বা ইডিওলজি দ্বারা তাড়িত হই। আর ইডিওলজি দ্বারা তাড়িত হওয়া মানেই ‘মানসিক বিকারগ্রস্ত’ হওয়া নয়। তাই, কেউ মানসিক অসুস্থতা থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড করে— ব্যাপারটা নিছক এমন নয়।
কিন্তু আপনি যদি মিডিয়ার কভারেজ দেখেন, তাহলে দেখবেন— ‘টেরোরিজম’ শব্দটা অমুসলিম সন্ত্রাসীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। সমস্যাটা হলো এখানে। আমাদেরকে বিশ্বাস করানো হচ্ছে যে, সন্ত্রাসী হামলা কেবল বাদামি বর্ণের দাঁড়িওয়ালা কারো দ্বারাই সংঘটিত হয়ে থাকে। হামলাকারীর মুখে ‘আল্লাহু আকবার’ বা আরবিতে কোনো বাক্য উচ্চারিত হলেই ধরে নিতে হবে সে টেরোরিস্ট!
কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। এন্টি-ডিফেমেশন লীগ (এডিএল) বলছে, বিগত দশকজুড়ে আমেরিকায় যেসব সন্ত্রাসী নিহত হয়েছে, তাদের চারভাগের তিন ভাগই কট্টর ডানপন্থী শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী। বাকি এক ভাগ হচ্ছে মুসলিম। এই তথ্যানুসারে আমরা কি বলতে পারি যে, আমেরিকায় সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে মিডিয়ার ৭৫ শতাংশ কভারেজ ছিল শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী সন্ত্রাসীদের নিয়ে আর ২৫ শতাংশ কভারেজ ছিল মুসলিম সন্ত্রাসীদের নিয়ে?
(না, আমরা তা বলতে পারছি না। কারণ, মিডিয়া ছিল পক্ষপাতদুষ্ট। হামলাকারী মুসলিম হলেই টেরোরিজম নিয়ে মিডিয়ার কভারেজ থাকতো তুঙ্গে। কিন্তু, হামলাকারী অমুসলিম হলে তাকে নিছক বন্দুকধারী বা মানসিকভাবে অসুস্থ বলে কভারেজ করা হতো- যেন এর সাথে টোরোà