বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

স্বাধীনতার ৪৮তম বর্ষপূর্তিতে কাতারে আলনূরের মহাসম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাধীনতার ৪৮তম বর্ষপূর্তি উপলক্ষে কাতারে আয়োজিত আলনূর ইসলামী মহাসম্মেলনে বক্তাগণ বলেন, পাশ্চাত্যে ইসলাম এক অগ্রসমান ধর্ম। কুরআন নির্দেশিত জ্ঞান প্রজ্ঞা ও দাওয়াহ্ মূলনীতি অনুসরণ করে দুনিয়াজুড়ে ইসলামের সৌরভ ছড়িয়ে দেয়া সময়ের দাবী।

নতুন প্রজন্মের মাঝে ইসলামী চেতনা ও মানব প্রেম জাগিয়ে তোলার জন্য আদর্শ শিক্ষা ও সুস্থ সংস্কৃতি বিকাশের বিকল্প নেই।

আলনূর কালচারাল সেন্টারের উদ্যোগে ২২ মার্চ দোহার বিন যাইদ সেন্টার মিলনায়তনে সালেহ নূরের উপস্থাপনায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন আলনূর নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা ইউসুফ নূর।

এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কাতারস্থ বাংলাদেশ দুতাবাসের শ্রম কাউন্সিলর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান।

প্রধান বক্তা ছিলেন আলনূর কালচারাল সেন্টার যুক্তরাষ্ট্র শাখার নির্বাহী পরিচালক মুফতি মুহাম্মদ ইসমাইল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার নিউজ এজেন্সির চীফ এডিটর খালেদ আল যিয়ারাহ, বাংলাদেশ স্কুল এন্ড কলেজের পরিচালক লে.ক. আনোয়ার খুরশিদ (অব), প্রখ্যাত লেখক ও প্রকৌশলী ড.আবদুল্লাহ আল মামুন, কাতার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.ইসরাত হোসাইন। আলোচনায় অংশ নেন মুফতি আহসান উল্লাহ, মুফতি নূর হোসেন, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা জসিমউদ্দিন মাশরুফ।

কুরআন তেলাওয়াত করেন মাওলানা নুরুল আমীন ও হাফেজ মাওলানা ইসহাক। ইসলামী সংগীত পরিবেশন করেন মুহাম্মদ সাইদুল হক।

শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকৌশলী আলীম উদ্দীন, জসিম উদ্দিন, পেয়ার মুহাম্মদ, বশর সরকার ও প্রকৌশলী সালাহ উদ্দিন।

সম্মেলন উপলক্ষে ধর্মপ্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহর প্রদত্ত বাণী পাঠ করেন শফিকুল ইসলাম প্রধান। কুইজ প্রতিযোগীতার আয়োজনে ছিলেন প্রকৌশলী মুনিরুল হক, প্রকৌশলী বুলবুল আহমদ, অধ্যাপক আবু শামা, মতিউর রহমান ভুঁইয়া।

মহিলা কর্ণারে বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক আলনূর সেন্টারের ধর্মীয় শিক্ষক মুহতারামা ফাতেমা আবদুল্লাহ।

প্রধান অতিথি ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন,ধর্মীয় শিক্ষা ছাড়া নৈতিকতার উন্নয়ন ও আদর্শ জীবন গঠন সম্ভব নয় । প্রবাসী সন্তানদের মাঝে দেশপ্রেম ও ইসলামী শিক্ষার বিস্তারে আলনূর সেন্টারের মহৎ উদ্যো