মাওলানা রোকন রাইয়ান
নির্বাহী সম্পাদক
পৃথিবীতে একদিন কেউ থাকবে না। সবাইকে চলে যেতেই হবে। সাড়া দিতে হবে আল্লাহর ডাকে। তবে কারো কারো দ্রুত চলে যাওয়া সমাজের জন্য বয়ে আনে সাময়িক অন্ধকার। যদিও তা আল্লাহ পাকের অপার কুদরতে একসময় পূরণও হয়ে যায়। কিন্তু সাময়িকভাবে পড়তে হয় বিপাকে।
সম্প্রতি আমার শ্বশুর আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউন নসিব করুন। আমার দেখা এ সময়ে তিনি ছিলেন একজন অন্যরকম মানুষ। বিশেষ করে সাধারণ একজন মানুষ এবং ডিফেন্সে চাকরি করেও তিনি যেভাবে সমাজকে ইসলামি চিন্তায় সাজাতে চাইতেন এবং আলেম উলামাকে ভালোবাসতেন তা ছিল সত্যিই বিরল।
গত ২৪ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন জনাব আবুল কালাম আজাদ রহ.। সমাজে তার কাজ ও প্রভাব নিয়ে ফেসবুকে ছোট্ট করে লিখেছিলাম। তবে তার একটি অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার তাগিদে আজ বিষয়টি এখানে তুলে ধরছি। আশা করি আল্লাহ পাক তার কোনো দয়াবান বান্দার মাধ্যমে অসমাপ্ত কাজটি পূর্ণ করবেন।
এ বছরের শুরুতে আবুল কালাম আজাদ রহ. আমাকে কল দিয়ে বললেন, আমাদের এলাকায় (শেরপুর জেলার ঝিনাইগাতী থানার ফাকরাবাদ গ্রাম) তো কোনো মহিলা মাদরাসা নেই। এখানকার যারা মাদরাসায় পড়তে আগ্রহী তাদের বেশ কষ্ট করতে হয়। অনেকেরই পড়ার আগ্রহ থাকলেও মাদরাসায় পড়া হয় না। তাই এলাকার মুরব্বি ও আলেমদের প্রস্তাবে আমি একটি মাদরাসার কাজে হাত দিচ্ছি। দোয়া করো।
তখন ভেবেছিলাম হয়তো এটা মাত্র স্বপ্ন- ধীরে ধীরে বাস্তবায়ন হবে। কিন্তু কয়েক দিন পর খবর নিয়ে দেখি কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। মাদরাসার জন্য বাবা ৭ কাঠা (৩৫ শতাংশ) জায়গা দিয়েছেন। সেখানে মাটিও ভরাট হয়েছে। বানানো হয়েছে খুঁটি। গত শুক্রবার ২২ ফেব্রুয়ারি এলাকার সবাইকে নিয়ে মুনাজাতের মাধ্যমে কাজ উদ্বোধন করেছেন।
আমার শ্বশুর মরহুম আবুল কালাম আজাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। সাধারণ শিক্ষার মানুষ হলেও চলতেন আলেম উলামাদের সাথে। এলাকার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ তার হাতেই উন্নত হয়েছে। দৈহিক ও মানসিকভাবে তিনি ছিলেন প্রচণ্ড শক্তিশালী। যে কারণে ঢাকা, টেকনাফ, ময়মনসিংহ যেখানেই চাকরি করেছেন তার ভয়ে অপরাধীরা ছিল তটস্ত।
এলাকায় তিনি থাকলেই অন্যরকম প্রশান্তি ও নিরাপত্তাবোধ করত মানুষ। একটা অন্যরকম ভরসা পà§